পরিবারের কথা ও আমাদের গল্প
“বাবার মুখটা আবার হাসিখুশি দেখতে চাই”
মুসলমান ভাই-বোনদের আসসালামু আলাইকুম ও হিন্দু ভাই-বোনদের নমস্কার। ১৯৯২ সাল থেকে বাবার ক্ষীণ দৃষ্টির সমস্যা শুরু হয় এবং ধীরে ধীরে তাঁর দুই চোখই অন্ধ হয়ে যায়। বাবাকে সুস্থ করতে আমরা ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ এবং দেশের বাইরে নেপাল ও ভারতে বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েছি।
এতদিন পরিবারের জমানো সব সঞ্চয় এবং আত্মীয়-স্বজনদের সহযোগিতায় চিকিৎসা চালিয়েছি। কিন্তু বছরের পর বছর অপারেশন, পরীক্ষা-নিরীক্ষা ও দামি ওষুধের খরচ টানতে গিয়ে আজ আমরা নিঃস্ব। ডাক্তাররা জানিয়েছেন, উন্নত চক্ষু প্রতিস্থাপন এবং লিভার ও আলসারের চিকিৎসার জন্য প্রায় ১৩ লক্ষ টাকা প্রয়োজন—যা একা বহন করা আমাদের পক্ষে অসম্ভব।
অসুস্থতার আগে গানই ছিল বাবার প্রাণ
বাবা একজন গুণী কণ্ঠশিল্পী। দৃষ্টিশক্তি হারানোর পরও সংগীতই তাঁর বেঁচে থাকার শক্তি। অন্যের হাত ধরে চলাফেরা করতে হলেও আজও সুরের মাঝেই তিনি আলো খুঁজে ফেরেন।